, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের গরুর

বগুড়ার ধুনটে বজ্রপাতে কুরবান আলী (৪৮) নামের এক কৃষকের ১টি গরুর মৃত্যু হয়েছে। রবিবার ১ জুন বিকেল ৩ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রামপুরা গ্রামের কৃষক কুরবান আলী রবিবার সকালে সবুজ ঘাস খাওয়ানোর জন্য তার গরু গুলো বাড়ির পাশের একটি জমিতে বেঁধে রেখে আসেন। দুপুরে কুরবান আলী জমি থেকে গরু গুলো বাড়িতে আনার জন্য গেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। তখন তিনি নিজে নিরাপদ স্থানে আশ্রয় নেন। বৃষ্টি একটু থামার পর কুবরান আলী গরু গুলো আনতে গিয়ে গাছের সাথে বেঁধে রাখা ১টি গরু মৃত অবস্থায় দেখতে পান। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

ক্ষতিগ্রস্ত কুরবান আলী বলেন, বৃষ্টি একটু থামলে গরু গুলো আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার ৭টি গরুর মধ্যে ১টি গরু মারা গেছে। আমি কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরুটি লালন পালন করছিলাম। গরুটির আনুমানিক ৮০ হাজার টাকা। বজ্রপাতে গরুটি মারা যাওয়ায় আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনা খুব দুঃখজনক।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের গরুর

প্রকাশের সময় : ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫