, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

কোরবানির পশুর হাটে সেনাবাহিনীর মনিটরিং

  • প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৫৫৭ পড়া হয়েছে

কাজিপুর প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জেরকাজিপুরে বিভিন্ন পশুর হাটে সেনাবাহিনীর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ৫ জুন দুপুরে কাজিপুর উপজেলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার লাভলু রহমানের নেতৃত্বে উপজেলার ঢেকুরিয়া হাটে এবং কাজিপুর পৌর এলাকার হাটে সেনাবাহিনীর সদস্য বৃন্দ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এতে করে স্বস্তি ফিরিয়ে এসেছে সাধারণ ভোক্তা ও ক্রেতা সাধারণের মাঝে। মনিটরিং উঠে আসে ঢেকুরিয়া হাটে ছাগল প্রতি সরকারের বেধে দেয়া হাসিলের চেয়ে ১০০ টাকা অতিরিক্ত বেশি নিতো। অভিযানে সেখানে সেনাবাহিনী ১০০ টাকা নির্ধারন করে দেয়। পৌর এলাকার পশুর হাটে গরু প্রতি হাসিল বা খাজনা সরকারের বেধে দেয়ার চেয়ে অতিরিক্ত ১০০ টাকা বেশি নেওয়ায় কতৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা ক্রেতা কে ফেরত দেয়ার ব্যবস্থা করে সেনাবাহিনীর টিম।পরে সেনাবাহিনী সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত টাকায় হাসিল আদায়ের জন্য হাট কতৃপক্ষ কে নির্দেশনা দেন।হাট কর্তৃপক্ষ মাইকে তা ঘোষণা করেন। সাক্ষাৎকারে একাধিক ক্রেতা সেনাবাহিনীর এমন কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন এবং খুশি হয়ে সাধারণমানুষ আগামীতে এই কর্মকান্ড চলমান রাখার অনুরোধ করেন। কাজিপুরের সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার লাভলু রহমান জানান, জনস্বার্থে এ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যদি সরকারি নির্ধারিত (খাজনা) হাসিলের অতিরিক্ত টাকা আদায় করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী

কোরবানির পশুর হাটে সেনাবাহিনীর মনিটরিং

প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫