, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

ঈদের ছুটি শেষ করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে ঢাকার যাত্রীরা

ঈদের ছুটি শেষে তীব্র গরম আর তাবদাহ উপেক্ষা করে মালবাহী ট্রাক, বাস, মিনিবাসসহ যে যেভাবে পারছে সেভাবেই কর্মস্থলে ফিরছে ঢাকার যাত্রীরা।

ঈদের ছুটি প্রায় শেষ, কর্মস্থলে ফেরার তাগাদা তাই জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করছেনা মানুষ। যাত্রীর ঢল নেমেছে বগুড়া শেরপুর ধুনট মোড় এলাকায়। আন্তঃজেলা কোচ কাউন্টারে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভীড়। এছাড়াও রিজার্ভ করে যাচ্ছে অনেক পরিবার পরিজনরা। আর এই সুযোগেই কতিপয় মানুষ যাত্রীদের নিকট থেকে ভাড়ার নামে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। তীব্র গরমে জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

অতিরিক্ত ভাড়া থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই ট্রাকে করেই ফিরছেন। কর্মস্থলে ফেরা মানুষের এ চিত্র ঈদের আমেজের অবসান টানলেও, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও ভোগান্তির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জানা গেছে, অতিরিক্ত গরমের কারনে যাত্রীদের জন্য যাত্রী ছাউনি ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। যেন যাত্রীরা গরম থেকে একটু হলেও রক্ষা পায়।

প্রতিদিনের তুলনায় তিনগুণ যাত্রী উপস্থিত হয়েছেন সকাল থেকেই। বাড়তি বাস চালু করলেও চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল। অনেক যাত্রী দাঁড়িয়ে রওনা দিচ্ছেন গন্তব্যে। ঢাকার গাবতলীতে যাবেন সাইফুল। তিনি সাংবাদিকদের জানান, দ্বিগুন দামেও ভাল মানের পরিবহনের টিকিট পাইনি, তাই বাধ্য হয়েই ৫শ টাকা দিয়ে লোকাল বাসে যেতে হচ্ছে।

কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী

ঈদের ছুটি শেষ করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে ঢাকার যাত্রীরা

প্রকাশের সময় : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫