, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

কলমাকান্দায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ — আটক ৪

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আটককৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, আতিকুর রহমান গাজী (৬০), মোঃ জামাল তালুকদার (৫৫), তপন চন্দ্র সাহা (৫৫), নির্মল আচার্য্য (২৭)।

এ ঘটনায় কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম খাঁন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয় একটি ঘর থেকে ২৮ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসব বস্তায় সরকারি গুদামের সিল ও “সরকারি কাজে ব্যবহারের জন্য” লেখা ছিল।
সরকারি চাল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

কলমাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আটকৃতদের দায়েরকৃত ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালত সোর্পদ করা হয়েছে। সরকারি চাল মজুদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। জব্দকৃত চাল থানায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে চালের উৎস ও পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কলমাকান্দায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ — আটক ৪

প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫