, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ধুনটে জোরপূর্বক নার্সারি বাগানের চারা গাছ ভেঙ্গে নষ্ট ও চুরি,থানায় মামলা

বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঈনুল হাসান মুকুলের নার্সারি বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার গাছের চারা ভেঙে ও তুলে উপড়ে ফেলে নষ্ট ও চুরি অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার (২২ই জুন ) ভোর ৫ টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই বিএনপি নেতার প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় বিএনপি নেতা মঈনুল হাসান মুকুল বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল হাসান মুকুল তার স্ত্রীর কেনা সম্পত্তিতে নার্সারি বাগান করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। এ অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত মুঞ্জুর সরকারের ছেলে আবু বক্কর ও জালু সরকার’সহ তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য পাঁয়তারা করতেছে।

এতমাস্থায় রবিবার ভোর ৫ টার দিকে আবুু বক্কর, জালু সরকার ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নার্সারিতে প্রবেশ করে নার্সারি বাগানে রোপন কৃত বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার গাছের চারা ভেঙে নষ্ট করে চুরি করে  তুলে উপড়ে ফেলে দেয়। এসময় তারা প্রায় ১ লাখ টাকার বনজ ও ফলজ গাছের চারা চুরি করে নিয়ে যায়।

বিএনপি নেতা মঈনুল হাসান মুকুল সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে তার প্রতিবেশী শাহীন আলমকে সত্যতার নিশ্চিতের জন্য পাঠালে আবু বক্কর ও তার লোকজন তাকে মারধর করে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং মঈনুল হাসান মুকুলকে হত্যার হুমকি দেয়। তখন শাহীন আলম বাড়িতে ফিরে বিষয়টি মঈনুল হাসান মুকুলকে জানায়।

একপর্যায়ে সকাল ১০ টার দিকে মঈনুল হাসান মুকুল তার বাড়ির পাশে তাদের দেখতে পেয়ে নার্সারি বাগানের গাছের চারা তুলে ফেলে নষ্ট করা ও চুরি করে নিয়ে যাওয়ার কারন জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে মঈনুল হাসান মুকুলকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।

এসময় তার প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদেরও মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এসময় এক নারী পড়নের কাপড় টেনে হিঁচড়ে বিবস্ত্র করে শ্রীলতহানি ঘটায় তারা। পরে আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় মঈনুল হাসান মুকুল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, বিএনপির নেতা ও গোসাইবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল একটি লিখিত এজাহার দায়ের করেছেন, এজাহার টি তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়া ধুনটে জোরপূর্বক নার্সারি বাগানের চারা গাছ ভেঙ্গে নষ্ট ও চুরি,থানায় মামলা

প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫