, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

আ’লীগ ও বিএনপি একই গাছের দুইটি ফল– লালমনিরহাটে সৈয়দ মুফতি ফয়জুল করীম

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুইটি ফল। আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে এখন বিএনপি চাঁদাবাজি করছে। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে একই কাজ করবে। এদের মধ্যে কোন পার্থক্য নেই।

রোববার (২২ জুন) বিকালে লালমনিরহাটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে উক্ত জনসভায় শায়েখে চরমোনাই বলেন, বিএনপি -বিএনপি প্রতিদিন মারামারি হচ্ছে। বিএনপির কাছে নিজের নেতাকর্মীও নিরাপদ নন। তাহলে কীভাবে নাগরিকরা নিরাপত্তা পাবেন? দেশ তাদের কাছে তাহলে কতটুকু নিরাপদ ?

তিনি আরো বলেন, ‘যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেন, তাদের কাছে আইন নিরাপদ নয়। যারা জোর করে পক্ষে রায় নিয়ে মেয়রের চেয়ারে বসেন, তাদের কাছে মানুষের সম্মান বলে কিছু থাকবে না। বিচারপতি সিনহাকে যেভাবে আওয়ামী লীগ হুমকি দিয়েছে আজ বিএনপিও বিচারপতিকে একইভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি ?

গণসমাবেশে জুলাই মাসে সংঘটিত গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচার করে জাতীয় রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা, নারী কমিশনের মতো ইসলাম, দেশ ও সমাজবিরোধী প্রতিষ্ঠান বাতিল, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন ব্যবস্থা চালু এবং ইসলামী শাসনব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হয়।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

আ’লীগ ও বিএনপি একই গাছের দুইটি ফল– লালমনিরহাটে সৈয়দ মুফতি ফয়জুল করীম

প্রকাশের সময় : ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫