, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ঝিনাইগাতীতে আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিকে হুমকি, নিরাপত্তাহীনতায় বাদির পরিবার

শেরপুরের ঝিনাইগাতীতে জামিনে ছাড়া পেয়ে আসামি পক্ষের লোকদের বিরুদ্ধে মমলা তুলে নিতে আলাল উদ্দিন নামে বাদিকে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আলাল উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামের আব্দুল করিমের ছেলে।

আলাল উদ্দিন জানান তার প্রতিবেশী প্রভাবশালী বক্কর মিয়া, জিহাম, আজহার আলী, নুরজামাল,ইসমাইল হোসেন গংদের সাথে জমির সীমানা নিয়ে বিরুদ্ধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় একাধিকবার দেনদরবার ও হয়েছে। কিন্তু বক্কর মিয়া গংরা কোন দেনদরবারই মানতে রাজি না।

গত ৯ জুন সোমবার বক্কর মিয়া গংরা স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে জহিরন বেগম,দুলাল মিয়া, জুয়েল মিয়া গুরুতরভাবে আহত হয়। এসময় বক্কর গংরা বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্ষতি সাধন করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী ও পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আহতদের শেরপুর জেলা সদর হাসপাতাল প্রেরন করে। অভিযোগ রয়েছে, আসামী পক্ষের লোকদের হুমকির মুখে হাসপাতালে চিকিৎসা করাতে না পেয়ে বাড়িতে এনে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যাপারে গত ১৪ জুন আলাল উদ্দিন বাদি হয়ে বক্করসহ ১০ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত থেকে আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিকে আলাল উদ্দিন ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও প্রাননাসের হুমকি প্রদর্শন করে আসছে। ফলে আলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে আলাল উদ্দিন থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম বলেন পরবর্তী আভিযোগের বিষয়টি আইগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ঝিনাইগাতীতে আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিকে হুমকি, নিরাপত্তাহীনতায় বাদির পরিবার

প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫