, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কলেজের নতুন আহবায়ক কমিটি বুধবার (০২ই জুলাই) দুপুরে কলজে চত্বরে এই শুভেচ্ছা মিছিলের আয়োজনে করে।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিনের সঞ্চলনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব।

এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসমুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহবায়কসামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদসহ সকল যুগ্ম আহবায়ক ও সদস্য উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের পর উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির নতুন দিগন্তের শুভ সূচনা হয়েছে। বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মতো ঘটনা ঘটেছে। আমরা ছাত্রদল সুস্থ ধারার ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পরিবেশ তৈরী করতে চাই। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সুবাতাস বইছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রকাশের সময় : ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫