, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র,মাদকসহ আটক ৫

  • প্রকাশের সময় : ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৩১ পড়া হয়েছে

জিসান কবিরাজ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর ৫ ছিঁচকে চোরকে আটক করেছে কোস্টগার্ড।২১ মার্চ বিকেল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন চোরকে আটক করে কোস্টগার্ড।আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোংলা উপজেলার মোঃ জনি (১৯), মোঃ আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), খুলনা জেলার কয়রা উপজেলার মোঃ আজিম (২৬), মোঃ মেজবাহ (১৯)।আটককৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলার এজহারভুক্ত পলাতক আসামি।বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, কুখ্যাত সুমন বাহিনীর একটি দল অদ্য বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে গমন করবে।গোয়ন্দা তথ্যের ভিত্তিতে ২১ মার্চ বিকেল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ০৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন ছিঁচকে চোরকে আটক করা হয়।জব্দকৃত আলামাতসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র,মাদকসহ আটক ৫

প্রকাশের সময় : ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫