, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাফিস শেখ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ই জুলাই) সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নাফিস ওই গ্রামের মামুন শেখের ছেলে ও গোসাইবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা যায়, শনিবার সন্ধ্যায় কলেজ ছাত্র নাফিস গোসল খানায় গিয়ে তাদের বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে নষ্ট দেখতে পায়।

পরে নাফিস সেটি মেরামত করে পুনরায় সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। তার মা নাফিসকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার দেয়। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কলেজ ছাত্র নাফিসের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।‌

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫