, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা শফিউল আলমের দাফন সম্পন্ন

বগুড়ার নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা শফিউল আলমের দাফন সম্পন্ন হয়েছে।

নন্দীগ্রাম পৌরসভার অন্তর্গত ৩নং ওয়ার্ড বৈলগ্রামের মরহুম রাজন আকন্দের সর্বকনিষ্ট ছেলে নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি ওরফে (ছবি স্যার) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার (৬ই জুলাই) ভোর ৪ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর। তিঁনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

উক্ত গার্ড অফ অনার প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামসহ থানা-পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

তাঁর নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী উপস্থিত ছিলেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া নন্দীগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা শফিউল আলমের দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫