, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বগুড়ার র‌্যাব-১২

বগুড়ার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি, একটি চৌকস আভিযানিক দলের অভিযানে শাজাহানপুর থানার দেশমা এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩নম্বর আসামি জোবায়ের (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার জামহাটা গ্রামে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় কুন্দদেশমা গ্রামের নূর আলম (২৭)কে।

এ ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি জোবায়ের পলাতক ছিলেন।

র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনি নিজ বাড়ি বড় দেশমা গ্রামে অবস্থান করছেন। সে অনুযায়ী সোমবার (০৭ জুলাই) রাত ৪টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল অভিযান চালিয়ে তাকে একটি পুরাতন বাটন মোবাইল ও দুইটি সিমসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জোবায়েরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বগুড়ার র‌্যাব-১২

প্রকাশের সময় : ১২:১১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫