, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো পুশ-ইন: চার শিশু, তিন নারীসহ ১০ জন আটক

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো ভারতে পুশ-ইন হয়ে আসা চার শিশু, তিন নারী ও তিন পুরুষসহ ১০ জনকে আটক করেছে লালমনিরহাট  বিজিবি।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ৭৮ ব্যাটালিয়ন।

জানা গেছে, গভীর রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর তারা আশেপাশে কোথাও যেতে পারেননি। সকালে স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ করে বিজিবিকে খবর দেয়। পরে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে টহলরত দূর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তারা জানান, প্রায় ১০ বছর আগে কাজের সন্ধানে ভারতে যান এবং সেখান থেকে সম্প্রতি হরিয়ানা রাজ্য থেকে বিএসএফ তাদের ধরে এনে সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

আটক ব্যক্তিদের সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে চার শিশু, তিন নারী ও তিন পুরুষ রয়েছেন।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, পুশ-ইন হয়ে আসা ব্যক্তিদের আটক করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেছে। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে প্রশাসনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাট দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো পুশ-ইন: চার শিশু, তিন নারীসহ ১০ জন আটক

প্রকাশের সময় : ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫