, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লালমনিরহাটে ছাত্রদলের বিক্ষোভ

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি: 
সারাদেশে সংগঠিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের মিশন মোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।
বিক্ষোভ মিছিলটি বিকেল ৫টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়। ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘জামাত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এমন স্লোগানে বিক্ষোভকারীরা রাজপথ মুখর করে তোলে।
পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো. সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান। নেতৃবৃন্দ বলেন, “দেশে পরিকল্পিতভাবে গুপ্ত সংগঠনের মাধ্যমে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”
পথসভা থেকে অবিলম্বে এসব অপশক্তিকে দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লালমনিরহাটে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫