, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে গাছ থেকে লালন প্রমানিক (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ই জুলাই) সকাল ১০টার দিকে ধুনট সদরপাড়া গ্রামের ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত লালন প্রামানিক ধুনট সদরপাড়া গ্রামের মৃত মতি প্রামানিকের ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছের ডালের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সংবাদ পেয়ে মরদেহ গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।

লালন প্রামানিক দীর্ঘদিন ধরে অভাব অনটনের পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানাযায়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ বিনাময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫