, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ  টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইনিস্টিউটের ১ম বর্ষের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২৭৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশে এখন বাস্তবমুখী এবং কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে। দেশের নানা প্রান্তে গড়ে উঠছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এসব প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করে বেরিয়ে আসছেন তারা কেউই বসে নেই। তাদের অনেকেই পছন্দমতো জব বেছে নিয়ে ক্যারিয়ার গড়ছেন। সোমবার দুপুরে কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্চিনিয়ারিং ইনস্টিটিউট এর প্রথম ব্যাচের ১২৮ জন শিক্ষার্থীর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলেন। দেশ এবং দেশের বাইরে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন যোগ্য কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ নিজেদেরকে এখন শুধু চাকুরির মধ্যেই আটকে রাখেন না, তারা উদ্যোক্তাও হচ্ছেন । প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল আমিন ও নিশাত তাসনিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্রান্ডার্ড গ্রুপের চীফ হিউম্যান রিসোর্স অফিসার রেজাউল করিম বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। # (ছবি আছে)

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

সিরাজগঞ্জ  টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইনিস্টিউটের ১ম বর্ষের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫