, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় হত্যা মামলার আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা অর্থদণ্ড

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে ২০০২ সালে সংঘটিত আলোচিত আনারুল ইসলাম হত্যা মামলায় আদালত এক আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে।

পাশাপাশি তাকে ১লক্ষ্য টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ই জুন রাত্রি আনুমা সাড়ে ৯ টার দিকে আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির উঠানে পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে আসামি আজিজার রহমান তাকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন চিৎকার শুনে ছুটে এসে আজিজারকে রক্তমাখা ছোরাসহ হাতে নাতে আটক করে।
বহুদিন সাক্ষীদের হাজিরা না থাকায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়লেও অবশেষে বুধবার (২৩ই জুলাই) মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর মাননীয় বিচারক রাজু আহমেদ।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে প্রদান ও অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় হত্যা মামলার আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা অর্থদণ্ড

প্রকাশের সময় : ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫