, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

শেরপুরের সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৫ জন বয়স্ক পুরুষ ও ৫ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে তাদের নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ নং সীমান্ত পিলার দিয়ে তাদের পুশ ইন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ নং পিলারের পাশ দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে পুশইন করে ভারতের কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

পরে বিজিবির টহল দল তাদের আটক করে তাদের হেফাজতে রাখে। বিজিবি আরও জানায়, আটককৃতরা ৬টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায় এবং সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করে।

একমাস আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের আটক করা হয়। পরে তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মায়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, আটককৃতদের বিষয়ে আরও যাচাইবাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

শেরপুরের সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

প্রকাশের সময় : ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫