, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে পানিতে পড়ে শিশুর মৃত্যু 

বগুড়ার ধুনটে বাঙালি নদীর পানিতে পড়ে সাদিক হাসান নামে দেড় বছর বয়সী  একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ই জুলাই) দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিক নান্দিয়ার পাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ফরহাদ হোসেনের স্ত্রী  সুমাইয়া খাতুন দেড় বছরের শিশু সাদিককে সঙ্গে করে ধামাচামা গ্রামে বাবা মিন্টু আকন্দের বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওযার পরে শিশু সাদিক অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে থাকে। এসময় সবার অজান্তে হামাগুড়ি দিয়ে সাদিক বাড়ির পাশেই বাঙালি নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোজাখুজির এক একপর্যায়ে স্থানীয়রা সাদিককে নদীর পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

সাদিকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা ও স্বজনরা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়ার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে পানিতে পড়ে শিশুর মৃত্যু 

প্রকাশের সময় : ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫