, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে একই পরিবারে তিনটি সিএনজি সহ বসতঘর ভষ্মীভূত

বগুড়ার ধুনটে একই পরিবারের ৩ টি সিএনজি ও ১ টি ভাড়াটিয়া বসতঘর ভস্মীভূত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ২৪ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিরাজুল ইসলাম তার দুই পুত্র সজীব ও শিহাব উদ্দিনের পৃথক পৃথক মালিকানায় থাকা তিনটি সিএনজি একই সাথে ভাড়াকৃত টিনের একটি ঘর অগ্নিকান্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, প্রতিদিনের মত ঘটনার দিনগত রাতে সিএনজি গুলো ঘরে রেখে পাশেই তার বাড়িতে চলে যান। আনুমানিক রাত্রি ২ ঘটিকার দিকে প্রতিবেশীর চিৎকার চেচামেচির শুনে আগুনের বিষয়টি অবগত হই। তাৎক্ষণিক সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। সিএনজি একটি দাহ্য পদার্থ হওয়ায় তাৎক্ষনিক ভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে বলেন ঘরটিতে কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না। বিড়ি সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার (২৫ই জুলাই) সকালে মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের অবগত হলে বিকালে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে ভোক্তভোগী পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। অপরদিকে এলাকার সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবীগণ ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক দুঃখ প্রকাশের সাথে সাথে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে একই পরিবারে তিনটি সিএনজি সহ বসতঘর ভষ্মীভূত

প্রকাশের সময় : ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫