, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু – ১ জন গ্রেফতার

এস.বি-সুজ, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছিয়া বেগম (৮২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের খালকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উত্তর গোবধা গ্রামের দলিল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে ৭৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা হলে রায় দলিল ইসলামের পক্ষে আসে।
শনিবার সকালে প্রতিপক্ষ আতিয়ার, মতিয়া, রেজাউল, ফজলের হক ও ফজলু একদল লোক নিয়ে ওই জমি দখলে গেলে দলিল ইসলামের মা আছিয়া বেগম বাধা দেন। এ সময় প্রতিপক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের নাতি শরিফুল ইসলাম বলেন, আদালতের রায় থাকার পরও প্রতিপক্ষ জোর করে জমি দখল করতে আসে। আমার দাদী বাধা দিলে তারা লাঠি দিয়ে আঘাত করে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজন বৃদ্ধা মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু – ১ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫