, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা

  • প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ২৯৩ পড়া হয়েছে

শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলা ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ক্বারী মো. নুর মোহাম্মদ মন্ডল ইদু, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আশরাফুল ইসলাম প্রধান, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাস্টার ট্রেইনার মো. হেলাল সরকার, মডেল কেয়ার টেকার মো. মশিউর রহমান, সুপার ভাইজার হোসেন আলী, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।এ স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবিগুলো হচ্ছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করা, ঈদুল ফিতরের পূর্বে (বকেয়া) বেতন ও বোনাস পরিশোধ, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ, কোনভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে না নেয়া, শিক্ষকদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান ও শিক্ষকরা অসুস্থ কিংবা মৃত্যুবরণ শিক্ষক তহবিল গঠন করে এককালিন অনুদান প্রদান।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা

প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫