, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় হত্যা মামলায় আ,লীগের ছয় নেতাকর্মী রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৪ই আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম রেজা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি শেষে তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, এছাড়া রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, মতিন সরকার, মাশরাফি হিরো এবং তানজিলের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় হত্যা মামলায় আ,লীগের ছয় নেতাকর্মী রিমান্ডে

প্রকাশের সময় : ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫