, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন লালমনিরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দরা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে লালমনিরহাটে মিশন মোড়ে জেলার সকল সাংবাদিকের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের উপরে হামলা করা হয় এবং তাদের জীবনকে কেড়ে নেয়া হয় তাহলে সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবে।
আমরা লালমনিরহাট জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আরো জানাচ্ছি যে আসুন আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাড়াই। অন্যায় কারী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই।
উক্ত মানববন্ধনে, বক্তব্য রাখেন, বাংলাভিশনের মেহেদী হাসান জুয়েল, বৈশাখী টিভির লিটন, একুশে টিভির বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র রায়, জিটিভি’র আলতাফুর রহমান আলতাব, আরটিভি’র তন্ময় আহমেদ নয়ন ও মিজানুর রহমান মিজান, আইনজীবী রাসেল মিয়া প্রমুখ।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

প্রকাশের সময় : ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫