, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে বাস-সিএনজি সংঘর্ষে শেরপুরের দুই যুবক নিহত

‎এম.এ. রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শেরপুর উপজেলার দুই যুবক। শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫)। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফ (২১) কে মৃত ঘোষণা করেন।

‎এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন—আব্দুল আজিজ (৩৮), পলাশ (৩৫) এবং হায়দর আলী (৫০)। আহতরা সকলেই একই এলাকার বাসিন্দা।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়ার শাজাহানপুরে বাস-সিএনজি সংঘর্ষে শেরপুরের দুই যুবক নিহত

প্রকাশের সময় : ০১:০১ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫