, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটে সাংবাদিক হেলাল হোসেন কবিরের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের সাপ্তাহিক আলোরমনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক হেলাল হোসেন কবিরকে শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টায় তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালের তৃতীয় তলার সার্জারি ওয়ার্ডের অতিরিক্ত ৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারীরা শুধু হেলাল হোসেন কবিরকেই নয়, তার মা ও ছোট বোনকেও বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে আহত করেছে। আহত অবস্থায় তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, এই হামলা ছিল একটি পূর্বপরিকল্পিত ঘটনা, যার মূল উদ্দেশ্য ছিল সাংবাদিক হেলাল হোসেন কবিরের সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজে বাধা সৃষ্টি করা।

জেলার সাংবাদিক মহলে ক্ষোভের সঙ্গে স্মরণ করা হচ্ছে যে, ২০১৩ সালেও দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটে সাংবাদিক হেলাল হোসেন কবিরের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে

প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫