, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শাজাহানপুরে ১৪টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে উপজেলার চুপিনগর ইউনিয়নের কচুয়াদহ বাঙালি নদীর রঙ্গিলা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে ১৪টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলা হয়। অভিযানটি নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। অভিযানে শাজাহানপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ ধরনের অভিযান চলমান থাকবে। বিশেষ করে চলমান বর্ষা মৌসুমে নদী ও জলাশয়গুলোর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন সুরক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার মাছের প্রাকৃতিক প্রজননে মারাত্মক হুমকি সৃষ্টি করে। এই ধরনের অভিযান আগামীতেও চলবে।”

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শাজাহানপুরে ১৪টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রকাশের সময় : ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫