, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শেরপুরে তাবলীগ জামাতে এসে ছিনতাইয়ের শিকার এক যুবক

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদে তাবলীগ জামাতে অংশ নিতে আসা ২২ বছর বয়সী ওমর ফারুক ছিনতাইকারীর কবলে পড়েছেন।

ঘটনাটি ঘটে গত ১১ আগস্ট রাত ১০টার দিকে নন্দীগ্রাম রোড এলাকায়। ওমর ফারুক ঢাকার ডেমরা উপজেলার পূর্ব বক্স নগর স্বারলিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

ওমর ফারুক কাকরাইল মসজিদ থেকে শেরপুরের শাহী জামে মসজিদে তাবলীগ জামাতের উদ্দেশ্যে আসেন। রাতে নিজের প্রয়োজনে নন্দীগ্রাম রোডে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে, মারধর করে নয়াপাড়া এলাকার দিকে নিয়ে যায় এবং তার কাছ থেকে নগদ ১,৯০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তার বিকাশ ও নগদ পিন নম্বর হাতিয়ে নিয়ে পরে টাকা দাবি করে।

ওমর ফারুকের চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই শেরপুর থানায় অভিযোগ করা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, তদন্ত চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শেরপুরে তাবলীগ জামাতে এসে ছিনতাইয়ের শিকার এক যুবক

প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫