, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়া শেরপুরে ধারালো অস্ত্রদিয়ে ৬০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ২৯৯ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে ধরমোকাম কবরস্থানের পশ্চিম পাশের চারমাথায় এলাকায় আকবর আলী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ। গত শনিবার রাত এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে।নিহতের স্বজনেরা জানান, রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি আকবর আলীকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তারা একসঙ্গে এলাকার একটি চায়ের দোকানে চা খান। পরে রাত এগারোটার দিকে প্রতিবেশীরা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে শাহ জামাল বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। এবং তার পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হই এগুলো ওয়াার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের। ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত আকবর আলীর স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়া শেরপুরে ধারালো অস্ত্রদিয়ে ৬০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫