, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ দুই ভাই

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় দুই শিশুপুত্রকে রেখে স্বামীর জমানো টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূর উধাও হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ গৃহবধূর নাম আয়শা সিদ্দিকা (২৬)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী জহুরুল ইসলাম।

‎ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামে।
‎নিখোঁজ আয়শা সিদ্দিকা ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আয়শা সিদ্দিকা ঘরের আলমারি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৬ আনি স্বর্ণালঙ্কার নিয়ে গৃহত্যাগ করেন। এ সময় তিনি তার ৫ বছর বয়সী ছেলে ইসরাফিল ও ৩ বছর বয়সী ছেলে রাফায়েত হোসেন রাফিকে বাড়িতে রেখে যান।

স্বামী জহুরুল ইসলাম জানান,“আমার দীর্ঘ ৮ বছরের সংসারজীবনে দুটি ছোট ছেলে রয়েছে। স্ত্রী ঘরের সব টাকা-পয়সা ও গহনা নিয়ে হঠাৎ পালিয়ে গেছে। মায়ের জন্য কান্না করতে করতে দুই সন্তান অসুস্থ হয়ে পড়েছে। আমি ধারণা করছি, ফেসবুকে পরিচিত কোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।”

‎তিনি আরও বলেন, “আমার জমানো সমস্ত সহায়-সম্বল শেষ হয়ে গেছে। আমি এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক শেখ বলেন, “ওই গৃহবধূর স্বামী থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ দুই ভাই

প্রকাশের সময় : ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ আগস্ট ২০২৫