, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড

‎এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় হাসিবুল ইসলাম নামে একজন ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ আগষ্ট)  এ অভিযান পরিচালিত হয়।
‎কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজ বিজ্ঞানে ডিগ্রি অর্জনকারী মো. হাসিবুল ইসলাম গত ২০২০ সাল থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

তিনি, প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে এন্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস স্যালাইনসহ বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে বহু রোগীর ক্ষতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী ভুয়া পদবী ব্যবহার ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসিবুল ইসলাম তিনি এলাকায় মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরার পাশাপাশি এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানান তারা।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫