, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় আকিজ বিড়ির নকল লেভেল তৈরির অভিযোগে ছাপাখানায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ০২

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের নকল লোগো ও লেভেল তৈরি করার অভিযোগে বগুড়ার এসকে প্রিন্টার্স ছাপাখানায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর আকিজ বিড়ি ফ্যাক্টরির কুষ্টিয়ার হোসেনাবাদ আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দাখিল করেন, যেখানে উল্লেখ করা হয় যে, বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের নুরানী মোড় এলাকার এসকে প্রিন্টার্স নামক ছাপাখানায় অবৈধভাবে আকিজ বিড়ির লোগো ও লেভেল তৈরি করা হচ্ছে।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব। এরপর গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একটি চৌকস আভিযানিক দল এসকে প্রিন্টার্সে অভিযান চালিয়ে এ.কে.এম মোজাহারুল আলম মানিক (৪৬) ও আমিনুর ইসলাম দুলু (৫২) নামের দুইজনকে হাতে-নাতে গ্রেপ্তার করে।

অভিযানে মোট ৪,৬৬৫টি লেভেল পাতা (প্রতি পাতায় ১২টি করে মোট ৫৫,৯৮০টি লেভেল), আকিজসহ আরও ১০টি বিড়ি ব্র্যান্ডের ৩৫টি ইস্পাতের ছাপার প্লেট, ১টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৭টি সিমকার্ড এবং নগদ ২৮,৪৮৯ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও বগুড়া সদর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৬৫/৪৮৩/৪২০/৩৪ ধারায় একটি মামলা (মামলা নং-১৫, ৫ সেপ্টেম্বর ২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় আকিজ বিড়ির নকল লেভেল তৈরির অভিযোগে ছাপাখানায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ০২

প্রকাশের সময় : ০২:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫