, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার কুদ বাউল এলাকায় একটি বালুবাহী ট্রাক ও একটি মাটি বহনকারী ট্রাক্টরের (স্থানীয়ভাবে কাকড়া নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে বগুড়া-নওগাঁ মহাসড়কের শরীফ স্যার ফ্যাক্টরির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক (রেজি. নং: ঢাকা মেট্রো-ট ১৪-৫৯৭২) এবং রেজিস্ট্রেশনবিহীন ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা জানায়, সংঘর্ষের পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাক্টরের চালক ফরহাদ (২২), সহকারী আকবর আলী (২২) এবং রাশেদুল ইসলাম (৩০) গুরুতর আহত হন। আহতদের সকলের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বিভিন্ন গ্রামে।

দুর্ঘটনার খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের হেলপার মোঃ রাশেদুল ইসলাম মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশের সময় : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫