, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

পলাশবাড়ীতে ইটভাটায় ৪২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা আদায়সহ একটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ৭টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তর। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন এর ৫ (২) ও ৮ (৩) ধারা লঙ্ঘণের অপরাধে এ অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিজটেস্ট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ-আল-মামুন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সহকারি পরিচালক মুহাম্মদ হেদায়তেুল ইসলাম ছাড়াও র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত টিম উপস্থিত ছিলেন। জরিমানাকৃত ইটভাটা গুলো হলো মেসার্স এ.এফ.জে ব্রিকস্, মেসার্স চৌধুরী ব্রিকস্, মেসার্স এম.এম.বি ব্রিকস, মেসার্স হাজী ব্রিকস, মেসার্স বি.বি.এফ ব্রিকস, মেসার্স চৈতালী ব্রিকস ও মেসার্স জনতা ব্রিকস। প্রত্যেক ভাটাকে ৬ লাখ টাকা করে মোট ৪২ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। অপরদিকে, পলাশবাড়ীর পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেসার্স এস.আর.বি ব্রিকস-এর চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

পলাশবাড়ীতে ইটভাটায় ৪২ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫