, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে নববধূ মেঘলা আক্তারের রহস্যজনক আত্মহত্যা

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় মেঘলা আক্তার খুশি (২০) নামে এক নববধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে, উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুশি স্বামীর বাড়ির নিজ কক্ষে বাঁশের তিরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুস সালাম সরকার অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার ভাতিজিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। আমি মনে করি, সে এসব নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদ জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে নববধূ মেঘলা আক্তারের রহস্যজনক আত্মহত্যা

প্রকাশের সময় : ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫