, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

লোহাগড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৪৮ পড়া হয়েছে

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইল জেলার লোহাগড়া থানার কালনাগ্রামের লোহাগড়া পৌরগেট সংলগ্ন শামীম এন্টারপ্রাইজ মার্কেটের সামনে পাঁকা রাস্তা থেকে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৬ মার্চ)এসময় তার হেফাজত থেকে একশত পিস কমলা রঙের এ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।লোহাগড়া থানার এসআই (নিঃ) মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম মৃধা, কং/খায়রুল ইসলাম এবং কং/মোল্যা মহব্বত।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে পলাশ মোল্যা (৩৮)। তবে তার সহযোগী লোহাগড়া থানার দক্ষিণ লংকারচর গ্রামের সাহেদ আলী সরদারের ছেলে রুবেল সরদার (৩৭) পালিয়ে যেতে সক্ষম হয়।এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী

লোহাগড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫