, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা বিতরন

ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক অনুদান ও ত্রান বিতরণ করেছে স্থানীয় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে নিহত ইসমাইল হোসেনের পিতা আব্দুল্লাহ’র হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সন্ধ্যায় উপজেলা সদরের ব্রীজের পুর্ব পাশে রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পাহাড়ি ঢলের পানির তোড়ে বিধস্ত গৃহহীন ১২ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।

আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরন করেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক তিন বারের সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাদশা। সহায়তা প্রদানকালে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমরা অনুভব করি।

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষথেকে আজকের এই সামান্য সহযোগিতা তাদের জন্য সহমর্মিতার প্রতীক। মানুষের দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন উদ্যমে ঘুরে দাঁড়াক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মো,সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. জাফর ইকবাল, সেক্রেটারি মো. আজাদ মিয়া, ডিরেক্টর মো. শাহীন আলম, মো. রতন খান, আলমগীর হোসেন, ম্যানেজার শাজাহান সিরাজ প্রমুখ।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা বিতরন

প্রকাশের সময় : ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫