, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটের হাতীবান্ধায় বিছানার নিচ থেকে মাদক উদ্ধার, যুবক আটক

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিছানার নিচ থেকে বিপুল পরিমান মাদকসহ মশিউর রহমান(২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
আটক যুবক মশিউর রহমান উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদক পাচার করে নিজ বাড়িতে রেখে সারা দেশে পাইকারী বিক্রি করেন মশিউর রহমান। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। এ সময় মশিউর রহমানের বাড়ি তল্লাশী চালিয়ে বিছানার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৩৭ বোতল স্কাপ ও ৪ কেজি দেড়শত গ্রাম গাঁজা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মশিউর রহমানকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মশিউর রহমানের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।
রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদক নিয়ন্ত্রনসহ অপরাধ দমনে র‍্যাবের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটের হাতীবান্ধায় বিছানার নিচ থেকে মাদক উদ্ধার, যুবক আটক

প্রকাশের সময় : ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫