, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ধুনটে বৈদ্যুতিক তারের স্পার্কে কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ড

  • প্রকাশের সময় : ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

‎বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের সংযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আফিজার রহমান (৫০) নামে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আফিজার রহমান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।স্থানীয়রা জানান, কৃষক আফিজার রহমানের বসতবাড়ির ওপর দিয়ে বৈদ্যুতিক মেইন লাইন গেছে। হঠাৎ ওই তার থেকে সৃষ্ট স্পার্ক গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে রাখা খড়, বাঁশ এবং কাঠের তৈরি কাঠামো পুড়ে যায়। আগুন নেভাতে স্থানীয়রা পানি ও বালতি নিয়ে চেষ্টা চালালেও ততক্ষণে গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।এ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ধুনট ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাছুদ পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা দেন। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

ধুনটে বৈদ্যুতিক তারের স্পার্কে কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫