, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের বিদায়ী পুলিশ সুপারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ৩০ নভেম্বর রবিবার বিকেলে এই সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য,জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট মোঃ মামুনুর রশিদ এবং জয়পুরহাট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির।বিদায়ী পুলিশ সুপার জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীল আচরণ জনমনে আস্থা তৈরি করেছে। নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষায় তার দক্ষ ভূমিকার জন্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে বলেন, নতুন কর্মস্থলেও তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করবেন—এটাই সবার প্রত্যাশা। শেষে বিদায়ী পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

জয়পুরহাটের বিদায়ী পুলিশ সুপারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫