, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী নিহত

সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।              সোমবার (২৮ই এপ্রিল) রাত ১টার দি‌কে ভোরে বগুড়ার শাজাহান থানাধীন আ‌ড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়‌কের ঢাকাগামী লে‌নে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থ‌লেই ওই ম‌হিলা মারা যান।

শেরপুর হাইও‌য়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আ‌জিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ‌হিদ জিয়াউর রহমান হাসপাতা‌লের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্য আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক গাড়ি ও চালক শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী নিহত

প্রকাশের সময় : ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫