, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

সীমান্তে ২৭ লক্ষাধিক টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহাট বিজিবি

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি’র একটি বিশেষ টহল অভিযান চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মালামাল জব্দ করে নিয়ে আসে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, “আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

সীমান্তে ২৭ লক্ষাধিক টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে লালমনিরহাট বিজিবি

প্রকাশের সময় : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫