, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ধুনটে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ৬৬ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৮৫ পড়া হয়েছে

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার গোপালনগর চকমেহেদী গ্রামের বাসিন্দা জাবেদ শেখ (৬৬)।

‎থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) রাত ২ টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (১৭ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে চকমেহেদী পশ্চিম চর এলাকায় কৃষিজমিতে ভুট্টার ক্ষেতে কাজ করছিলেন শিশুটির বাবা। এ সময় শিশুটি বাবার কাছে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি টমেটো দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি টমেটোর ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে অসৎ উদ্দেশ্যে আচরণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পায়।

‎ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

ধুনটে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ৬৬ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫