, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় অপহৃত লোটো শো-রুম মালিককে হত্যা, মরদেহ উদ্ধার আটক এক

  • প্রকাশের সময় : ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭১ পড়া হয়েছে

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)-কে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপহরণের কয়েক ঘণ্টা পর পাশের আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎ সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।
‎পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে দুপচাঁচিয়া উপজেলার লোটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়িটি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমে ঢুকে ব্যবসায়ী পিন্টু আকন্দকে ভয়ভীতি প্রদর্শন করে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনে। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘীর দিকে চলে যায়।
‎ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে। পুলিশ জানিয়েছে, ফুটেজে অপহরণের পুরো দৃশ্য ধরা পড়েছে। এতে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা খুব দ্রুততার সঙ্গে ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়।
‎বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়ায় অপহৃত লোটো শো-রুম মালিককে হত্যা, মরদেহ উদ্ধার আটক এক

প্রকাশের সময় : ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫