, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র প্রার্থী সেলিম রেজা

  • প্রকাশের সময় : ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৪০৮ পড়া হয়েছে

কাজিপুর থেকেঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর তিন টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন এমপি প্রার্থী সেলিম রেজা।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ খোঁশলেহাস উদ্দিন, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু।মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সেলিম রেজা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। সিরাজগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন।এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা,জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত,দুর্নীতিমুক্ত কাজিপুর, যমুনা নদীর ভাংগনে রোধে পদক্ষেপ গ্রহণসহ সর্বোপরি সকলের সহযোগিতায় আধুনিক কাজিপুর তথা আলোকিত কাজিপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র প্রার্থী সেলিম রেজা

প্রকাশের সময় : ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫