, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলার আসামি ও
আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি)  গভীর রাতে উপজেলার সিন্দুর্না এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজূর বাসভবনে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন তাজু  ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন এবং বর্তমানে তিনি একাধিক মামলার আসামি।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ‘দাওয়াতের’ নামে আওয়ামী লীগের অন্তত ৬ জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ যোগ দেন।
এদিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
একটি সূত্র জানায়, ওই অনুষ্ঠানে হাতীবান্ধার বাসিন্দা কিন্তু জেলার বাইরে কর্মরত প্রশাসনের আরও একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন ।
ঘটনার বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আমজাদ হোসেন তাজূর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না বরং একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল এবং সেই দাওয়াতেই ওসি এসেছিলেন।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, ওই বাড়িতে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে গিয়েছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক মামলার আসামির বাড়িতে ওসির এমন উপস্থিতি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ওসি হাতীবান্ধা থানায় নতুন যোগদান করেছে, তবে দাওয়াত খাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ

প্রকাশের সময় : ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬