, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি

  • প্রকাশের সময় : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৫৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হ্যাভেন ৮৭ সোশ্যাল অর্গানাইজেশন। সংগঠনটির উদ্যোগে রবিবার (১১ জানুয়ারী ) বগুড়া শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ফয়জুল হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যাভেন ৮৭ সোশ্যাল অর্গানাইজেশনের প্রচার সম্পাদক সালমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক আমিনুল ইসলাম। তিনি বলেন, “বর্তমানে বগুড়া জেলাকে কেন্দ্র করে আমাদের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার রইল।” প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা। তিনি বলেন, “অতীতের মতো আগামীতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।” এ সময় তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সেলিনা খাতুন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মানবিক এ উদ্যোগে কম্বলপ্রাপ্ত শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। উপকারভোগীরা সংগঠনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬