
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন সোনামুখী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা সোনামুখী বাজারের বিভিন্ন দোকানে দোকানে এবং বাজারে আগত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ ভোট প্রার্থনা করা হয়।
এ সময় বিএনপি নেতারা দেশ ও জনগণের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম তালুকদার, বিএনপি নেতা আব্দুর রহমান মাস্টার, শহিদুল ইসলাম সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, নবীর মন্ডল, জামাল মন্ডল সহ বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে নেতারা কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সমর্থন কামনা করেন।

মোঃ আবু তৈয়ব সুজয় 














