, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

কাজিপুরে ধানের শীষের গণসংযোগে নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ১১ পড়া হয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মো. সেলিম রেজার ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদল, কৃষকদল

ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে তারা ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আচরণবিধি অনুসরণ করে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছি। আশা করি ধানের শীষ উপজেলা থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হবে। যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু বলেন, ধানের শীষকে বিজয়ী করার জন্য বিএনপি’র সকল নেতাকর্মীদের নিয়ে আমরা প্রতিদিন নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাচ্ছি।

অপরদিকে, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট চেয়ে অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

কাজিপুরে ধানের শীষের গণসংযোগে নেতাকর্মীরা

কাজিপুরে ধানের শীষের গণসংযোগে নেতাকর্মীরা

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে