, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আ,লীগ ১৬ বছরে যা করেনি বিএনপি ১ বছরেই তার চেয়ে বেশি করেছে: রফিকুল ইসলাম খান কাজিপুরে ধানের শীষের গণসংযোগে নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতায় ধানের শীষে ভোট চাইলেন সোনামুখী ইউনিয়ন বিএনপি নীলফামারী-১ আসনে গণভোটের প্রার্থী রাশেদ নাউতারায় গ্রাম আদালতে নারী নির্যাতন মামলার রায় ডিমলায় শিক্ষার্থীর জুতার লাল স্টেপ কাণ্ড: তদন্ত কমিটি গঠন বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

আ,লীগ ১৬ বছরে যা করেনি বিএনপি ১ বছরেই তার চেয়ে বেশি করেছে: রফিকুল ইসলাম খান

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ১৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘বাংলাদেশের দুইজন লোকের নামে আলোচনা চলছে প্রধানমন্ত্রী কে হবে। একজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আরেক জন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। একজন হলেন আইএ পাশ, আরেকজন এমবিবিএস ডাক্তার।’

রোববার বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এ নির্বাচনী জনসভায় উপস্থিত জনগণের সামনে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যোগ্যতা কার বেশি? বলেন তো দেখি, প্রধানমন্ত্রী হবার উপযুক্ত ব্যক্তি কে?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে তার চেয়ে বেশি করেছে। চাঁদাবাজী, দুর্নীতি এগুলো কি রিক্সাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।’

নারীদের সম্পর্কে রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা সেই ব্যাংকের কাস্টমার হবে শুধুই মহিলারা। পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না।’

এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন।

আ,লীগ ১৬ বছরে যা করেনি বিএনপি ১ বছরেই তার চেয়ে বেশি করেছে: রফিকুল ইসলাম খান

আ,লীগ ১৬ বছরে যা করেনি বিএনপি ১ বছরেই তার চেয়ে বেশি করেছে: রফিকুল ইসলাম খান

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে